বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে ডুবে সুরাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত সুরাইয়া উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের শাহিন ইসলামের মেয়ে। জোনাইল ইউনিয়নের ওয়ার্ড সদস্য দুলাল হোসেন জানান, সুরাইয়া অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে সবাই চলে এলেও মেয়েটি বাড়ি ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় দিকে ডোবার পানিতে তার অচেতন দেহ ভাসতে দেখে স্বজনরা সুরাইয়াকে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।