ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরো চার মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৩০ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৪ জনের। মঙ্গলবার করোনায় তিন জন ও উপসর্গ নিয়ে আরো একজন মারা গেছে। এছাড়াও জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে মারা গেছে একজন। এছাড়াও ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। আক্রান্তের হার ২৫ ভাগ। জেলায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। এজন্য করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।