বগুড়ায় অপহূত যুবক উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আব্দুল লতিফ (৩২) নামের অহূপত এক যুবককে উদ্ধার ও অপহরণের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। মঙ্গলবার ভোর ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার  জোড়গাছা এলাকা থেকে এই চার জনকে গ্রেফতার ও আব্দুল লতিফকে উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকাল ১০টার দিকে গাবতলী উপজেলা থেকে তাকে অপহরণ করা হয়। আব্দুল লতিফ গাবতলী উপজেলার বাসিন্দা। বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. সোহরাব হোসেন বলেন, গ্রেফতার চার জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল লতিফকে অপহরণ করার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে।