কিরগিজস্তানে তিনজাতি টুর্নামেন্টর জন্য ২৩ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল দল কিরগিজস্তানে প্রস্তুতিমুলক টুর্নামেন্টে খেলবে। স্বাগতিক কিরগিজস্তান, ফিলিস্তিন ও বাংলাদেশ অংশগ্রহন করবে। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান এবং ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

কিরগিজস্তানের ম্যাচের টার্গেট করে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে ২৩ ফুটবলার কাম্পে ডেকেছেন। ডাক পাওয়া ২৩ ফুটবলাররের সঙ্গে রয়েছে প্রবাসী ফুটবলার দুই জন্য। এক জন ফ্রান্স প্রবাসী, অন্যজন কানাডা প্রবাসী। আরো চমক হচ্ছে—উত্তর বারিধারার ক্লাবের গোলকিপার মিতুল মার্মা ডাক পেয়েছেন জাতীয় দলে। এই গোলকিপারকে মূলত অনূর্ধ্ব-২৩ দলে খেলানোর জন্য নেওয়া হয়েছে। আগেও জাতীয় দলের ছিলেন তিনি। কিন্তু সেটা ৩০ জনের দলে। বাফুফে জানায় চূড়ান্ত দলে ছিলেন না।

২৩ জনের দলটি কিরগিজস্তান ঘুরে এসে ঢাকায় অনুশীলন করবে। তারপরই ফুটবল চলে যাবে মালদ্বীপে। সেখানে ১-১৬ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ।

জাতীয় দলে ডাক পাননি দুই তরুণ স্ট্রাইকার সুমন রেজা এবং জুয়েল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আবাহনীর সাদ উদ্দিন। এই ফুটবলার বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার মাঠে ভারতের জালে গোল করেছিলেন। কিন্তু কাতার যেতে পারেননি।

ঢাকায় অনুশীলন হবে না। কারণ জাতীয় দলের ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার মালদ্বীপ থেকে কিরগিজস্তান যাবেন। বাকি ফুটবলার ঢাকা থেকে ২৮ আগস্ট রওনা হবেন। ২৯ আগস্ট কিরগিজস্তানে অনুশীলনে নামবে জাতীয় ফুটবল দল।

ডাক পেয়েছেন যারা

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজি, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, ইব্রাহিম, মতিন মিয়া (বসুন্ধরা কিংস)। রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং)। গোলকিপার শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন (আবাহনী)। রেজাউল করিম (শেখ জামাল)। রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)। মেহেদি হাসান (মুক্তিযোদ্ধা সংসদ)। আতিকুজ্জামান (মোহামেডান। মিতুল মারমা (উত্তর বারিধারা ক্লাব)। নায়েব মোহম্মদ তাহমিদ ইসলাম (ফ্রান্স প্রবাসী)। রাহবার ওয়াহেদ খান (কানাডা প্রবাসী)। 

বাদ পড়েছেন  যারা

উত্তর বারিধারা ক্লাবের সুমন রেজা, মুক্তিযোদ্ধার মেহেদি হাসান রয়েল ও ইমন, রহমতগঞ্জের গোলকিপার রাসেল মাহমুদ লিটন, পুলিশের জুয়েল, শেখ রাসেলের আব্দুল্লাহ, মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন আগেই ইনজুরিতে ছিলেন। তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, এখন ভালো দিকে হলে খেলার জন্য প্রস্তুত না। এই মৌসুমেও তিনি মাঠে নামতে পারবেন না। সেদিন  শেখ রাসেলের বিপক্ষে আবাহনীর ম্যাচের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন। বলছিলেন নিজেকে প্রস্তুত করছেন, আবার মাঠে ফিরবেন।