প্রিমিয়ার ফুটবলে মারামারির ঘটনায় তিন ফুটবলার সাসপেন্ড

স্পোর্টস রিপোর্টার

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্সের খেলায় অপ্রীতিকর ঘটনায় দুই দলের খেলোয়াড় এবং বলবয়কে শাস্তি দেওয়া হয়েছে। বাফুফে জানিয়েছে, সেদিন খেলা শেষে ড্রেসিং রুমের সামনে ঘটেছে ঘটনা। দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরছিলেন। ব্রাদার্সের বলবয় আনোয়ার শেখ জামালের খেলোয়াড় শাকিল আহমেদের ভাই জাকির আহমেদের মধ্যে প্রথমে গালিগালাজ হয়, পরে মারামারি শুরু হয়। পরবর্তী পর্যায়ে ব্রাদার্সের খেলোয়াড় ছামির উল্লাহ, বলবয় রাজু শেখ জামালের শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ, বলবয় শরিফুল হাসান সুজন এবং শেখ জামালের অন্যান্য বলবয় মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই দলের কাছে ব্যাখ্যা নেওয়া হয়েছে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ব্রাদার্সের ছামির উল্লাহ, শেখ জামালের ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং দুই দলের বলবয়দের বহিষ্কার করা হয়েছে।