জয় হাতছানি দিচ্ছে বাবরদের

স্পোর্টস ডেস্ক

প্রথম টেস্টে জয়ের খুব কাছে গেলেও নাটকীয়ভাবে হারে পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও জয় হাতছানি দিচ্ছে তাদের।  জ্যামাইকায় প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বাবর আজমদের হাতে।  স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কোনো সুযোগই পায়নি ম্যাচে শাসন করার। প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩২৯ রানের লক্ষ্য পায় তারা। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান।

এর আগে ৩ উইকেটে ৩৯ রানে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শাহিন শাহ আফ্রিদির তোপে দ্রুতই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দলের হয়ে একাই ৬ উইকেট নেন শাহিন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পাকিস্তান। ওভারপ্রতি রান তুলে ৬ এর উপর। তাই মাত্র ২৭.২ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।