সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
বিধবা ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ, সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক ও পরিষদের সদস্য অ্যাডভোকেট কোহিনুর ইসলাম সানিসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলার বিধবা ও দুস্থ নারীদের মধ্যে ৮৯টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মধ্যে ৩২টি হুইলচেয়ার বিতরণ করা হয়। চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, সেলাই মেশিনের মাধ্যমে আপনাদের কমর্সংস্থান সৃষ্টি হবে।