ভাণ্ডারিয়ায় যুবসংহতির উপজেলা সদস্য সচিবের মুক্তির দাবিতে মানববন্ধন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড কলেমা চত্বরে উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার এবং তার ছোট ভাই মাসুদ সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা জাতীয় পার্টি-জেপি, যুবসংহতি, ছাত্রসমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ শেষে বাজারে প্রতিবাদী মিছিল বের করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপি নেতা মো. মামুন হাওলাদার, ইউনিয়ন যুবসংহতি নেতাদের মধ্যে মো. রিপন মির্জা, সাবেক ইউপি সদস্য মো. বাবু তালুকদার, আজিজুল হক বাবু, মো. খায়রুল মোল্লা, মো. সালমান হোসেন বাদশা, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ, মো. রায়হান আকন প্রমুখ।

বক্তারা দাবি করেন, বরিশালের উজিরপুর থানায় ষড়যন্ত্রমূলক মামলায় উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার এবং তার ছোট ভাই মাসুদ সরদারকে গ্রেফতার করা হয়।