রংপুরে অনুমোদনহীন ওষুধ তৈরির কারখানায় অভিযান, সিলগালা

স্টাফ রিপোর্টার, রংপুর

 রংপুর নগরীর প্রাণকেন্দ্রে নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই ওষুধ তৈরির পাশাপাশি বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। অভিযানকালে বিপুল পরিমাণ ওষুধও জব্দ করে সিলগালা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হারাগাছ বাহারকাছনা মাস্টারপাড়ায় নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। অভিযানে সহযোগিতা করেন মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।