শোকাবহ আগস্ট স্মরণে গাজীপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর মোল্লা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ নেতা ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম আসকর, সদস্য আনোয়ার হোসেন, কাউন্সিলর ওসমান গনি লিটন, মোন্তাজ উদ্দিন মণ্ডল, ছাত্রলীগ নেতা সায়মন সরকার প্রমুখ। পরে মেয়র নগরীর ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় অন্য একটি শোক দিবসের আলোচনাসভায় বক্তব্য রাখেন।