মহিলা ফুটবলারদের নিয়ে কটূক্তি তানজানিয়ার রাষ্ট্রপতির

দেশের মহিলা ফুটবলারদের নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তানজানিয়ার মহিলা রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। রবিবার ছেলেদের জাতীয় দলকে সংবর্ধনা জানানোর মঞ্চে এমন মন্তব্যই করেন তিনি। তার এই মন্তব্য ঘিরেই বিতর্ক ছড়িয়েছে।


তাদের সংবর্ধনা মঞ্চেই রাষ্ট্রপতি বলেন, ‘যে মহিলা ফুটবলারদের বুকের গঠন ঠিক নয়, তাদের দেখে মেয়ে নয়, ছেলে বলেই কিন্তু মনে হয়। ওদের মুখের দিকে তাকালে বিয়ে করার আগে ভাবতে হবে। কারণ কোনও কোনও মেয়েকে বিয়ের জন্য পছন্দ তখনই হয় যখন সে আকর্ষণীয় হয়। মেয়েদের গুণ অন্তত তাদের থাকা উচিত।’ এরপরেই মহিলা ফুটবলারদের ইঙ্গিত করে সামিয়া সুলুহু হাসান বলেন, ‘ওদের সেই গুণগুলি উধাও হয়ে গিয়েছে।’


তিনিই আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি। তবে তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, ‘মহিলা ফুটবলাররা আজ আমাদের গর্বিত করছে। কিন্তু ওরা যখন ক্লান্ত হবে, খেলার মতো অবস্থায় থাকবে না, তখন কী ভাবে জীবন কাটাবে ওরা? বিয়ে করা ওদের কাছে স্বপ্নের মতো। কেউ যদি ওদের বিয়ে করে ঘরে নিয়েও যায়, তার মা জিজ্ঞেস করতে পারে, ‘কাকে বিয়ে করে এনেছ, ছেলে না মেয়ে?’ এতে কটাক্ষ করছে দেশের জনগণ এবং বিরোধী দল।


ইত্তেফাক/এফএস