বর্তমান অবস্থা সৃষ্টিতে পাকিস্তানের পরিষ্কার প্রভাব আছে: আফগান নারী মেয়র

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য পরিষ্কার প্রভাব রেখেছে পাকিস্তানের। প্রথম আফগান নারী মেয়র জারিফা গাফারি এমন মন্তব্য করেছেন। খবর এএনআই।

তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পরেই জার্মানি চলে গেছেন জারিফা। দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম নারী মেয়র তিনি। মাত্র ২৬ বছর বয়সে আফগানিস্তানের ওয়ারদাক রাজ্যের মাইদান শহরের মেয়র হিসেবে নির্বাচত হন তিনি। 

তালেবান কর্তৃক ক্ষমতা দখলের কারণে পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দোষারোপ করেছেন জারিফা। তিনি বলেন, আফগানিস্তান এখন যে পরিস্থিতির মোকাবিলা করছে তার জন্য স্থানীয় মানুষ, রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী। স্থানিয়রা কখনোই তালেবানের বিপক্ষে আওয়াজ তোলেনি।

তিনি আরও বলেন, আমি কাওকে ক্ষমা করতে পারবো না। আমার ২০ বছরের সব অর্জন মাটিতে মিশে গেলো। দেশত্যাগ না করলে তারা একে সবাইকে মেরে ফেলতো। আমাকেও তারা রেহাই দিতো না।

ইত্তেফাক/টিআর