ভারতের সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে অনেক মেধাবী শিল্পী উঠে এসে তারকা খ্যাতি পেয়েছেন। সদ্য সমাপ্ত এবারের আসরে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর গ্র্যান্ড ফিনালেতে শ্রেষ্ঠত্বের মুকুট উঠে পবনদীপ রাজনের মাথায়। বিজয়ী হয়েই উত্তরাখণ্ডের পবনদ্বীপ পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি, পুরস্কার মূল্য ২৫ লক্ষ টাকা ও একটি নতুন গাড়ি। রাতারাতি যেনো পাল্টে গেছে তার জীবন।
এবার এলো নতুন খবর। উত্তরাখণ্ডের শিল্প, পর্যটন ও সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইন্ডিয়ান আইডল-২০২১ বিজয়ী পবনদীপ রাজনের নাম ঘোষণা করা হলো। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার নাম ঘোষণা।
Uttarakhand CM Pushkar Singh Dhami announces the name of Indian Idol 2021 winner Pawandeep Rajan as the state's Art, Tourism and Culture brand ambassador. Rajan met the CM at Chief Minister's residence today. pic.twitter.com/83sJjy514D
— ANI (@ANI) August 25, 2021
ভারতীয় বার্ত সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বাসভবনে যান পবনদীপ রাজন। আলাপ শেষে উত্তরাখণ্ডের শিল্প-পর্যটন-সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পবনদীপ রাজনের নাম ঘোষণা করেন পুষ্কর সিং ধামি।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ভারতের সংগীতের অন্যতম সেরা রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-র চ্যাম্পিয়ন হয়েছেন পবনদীপ রাজন। শোনা যাচ্ছে পবনদীপকে নাকি ৬৯ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন তার প্রেমিকা অরুণিতা।
ইত্তেফাক/বিএএফ