ছড়ার বিষয় ঠিক কী হবে

এই সময়ের ছড়া 

হাসনাত আমজাদ

 

কী নিয়ে আজ লিখব ভাবি

হাবিজাবি

ঘুরছে মাথায়

লতায় পাতায়

কত্তো ছড়া

কিন্তু ওসব সবার পড়া।

 

কী নিয়ে আজ লিখব ভাবি

খাচ্ছি খাবি

মাছের মতো

ঘুরব কত?

শুধুই মিছে

ভাঙছি কলম ছড়ার পিছে।

 

কী নিয়ে আজ লিখব ভাবি

ছড়ার চাবি

নেইকো হাতে

শক্ত তালা দেখছি তাতে

খুলছে না তা

তাই তো কদিন বন্ধ খাতা।

 

কী নিয়ে আজ লিখব ভাবি

তুলছি দাবি

পাঠক যারা

বলুক তারা

ছড়ার বিষয় ঠিক কী হবে?

এই ছড়াকার লিখবে তবে।