আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৬ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শনি। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। আজ কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সা নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন। অসুস্থ মায়ের যত্ন নিন। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। আপনজন কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। গলার কোনো সমস্যা অনুভব করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। মূল্যবোধ বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।