আগ্রহের শীর্ষে সিভিও

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪০ দশমিক ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন মঙ্গলবার সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭১ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৮৭ শতাংশ, আইপিডিসির ৯ দশমিক ৮৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ৮৫ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮ দশমিক ৮৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮ দশমিক ৪৯ শতাংশ, আরামিটের ৭ দশমিক ৯৪ শতাংশ এবং সালভো কেমিক্যালের শেয়ার দর ৭ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।