স্পোর্টস ডেস্ক
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টটেনহাম হটস্পারেই থাকার সিদ্ধান্ত নিলেন হ্যারি কেইন। গতকাল এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। অথচ গত মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যার কারণে ম্যানচেস্টার সিটি তাকে কেনার আগ্রহ প্রকাশ করে। কিন্তু স্পার্স কর্তৃপক্ষ কিছুতেই ছাড়তে চায়নি তাদের ক্লাবের সবচেয়ে বড় তারকাকে। এমনকি সিটির কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও নয়।