পুরান ঢাকার তাঁতিবাজার সংলগ্ন আরমানীটোলা পার্ক সিটি করপোরেশন সংস্কার করার পর দৃষ্টিনন্দন হয়েছে। ছোট্ট পার্কটি সন্ধ্যা হলে এলইডি লাইটে অনেক সুন্দর দেখায়। বিকেল হলেই এখানে লোকজনের সমাগম হয়। এই ছোট পার্কে সবকিছু ঠিক থাকলেও ময়লা ফেলার কোনো ডাস্টবিন বা বক্স নেই। যার ফলে সাধারণ মানুষ হকারদের থেকে বাদাম, চিপস, বিস্কিট, ওয়ান টাইম চা প্যাকেট পার্কে বসে খেয়ে যেখানে সেখানে ফেলে রাখে। এতে পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অস্বস্তিকর পরিবেশের জন্ম দিচ্ছে। আরমানীটোলা পার্কের সৌন্দর্য নষ্ট যেন না হয়, তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—ডাস্টবিন স্থাপন করুন। পুরান ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন পার্ক উপহার দিন।
মো. ইসরাফিল আলম রাফিল
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা