আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির শ্রদ্ধাঞ্জলি

২৪ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সমিতির পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুমার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বানানী কবরস্থান মসজিদের ইমামের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির জাতীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন, মহাপরিচালক আনোয়ার হোসেন, পরিচালক খন্দকার মহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি

 

০