ক্যাসিনো-কাণ্ডে অর্থ পাচার
ইত্তেফাক রিপোর্ট
ক্যাসিনোর মাধ্যমে অর্থ উপার্জন এবং তা পাচারের মামলার আসামি জামাল উদ্দিনকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ। এই মামলার প্রধান আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ এবং তার অন্যতম সহযোগী জামাল উদ্দিন। আদালতে দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে জহিরুল আমিন শুনানি করেন।