জুরাইনে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার

ঢামেকে আসামির মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। এদিকে গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরোয়ার কামাল লিটন (৫৬) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। লিটন ময়মনসিংহ জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম ফজলুল করিম। জুরাইন রেলগেট এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাতপরিচয় লাশের ব্যাপারে শ্যামপুর থানার এসআই নির্মল কুমার দাস বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি।