কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে নানাবাড়ির উঠানের আমগাছ থেকে বুধবার এক যুবকের দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আসাদুল। সে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের পূর্বশিকারমঙ্গল গ্রামের খবির ঢ়াড়ীর ছেলে। কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলেহের কারণে এটি হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের লোকজন জানিয়েছে, সালিশির কথা বলে রাজধানী ঢাকা থেকে মোবাইলে ফোন দিয়ে এলাকায় ডেকে আনা হয়েছে আসাদুলকে।