অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টটেনহাম হটস্পারেই থাকার সিদ্ধান্ত নিলেন হ্যারি কেইন। বুধবার (২৫ আগস্ট) এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
টুইটে তিনি বলেন, ‘এই গ্রীষ্মে আমি টটেনহামেই থাকছি এবং দলের সাফল্য অর্জনে শতভাগ মনোযোগ থাকবে।’
It was incredible to see the reception from the Spurs fans on Sunday and to read some of the messages of support I've had in the last few weeks. ????⚽
— Harry Kane (@HKane) August 25, 2021
I will be staying at Tottenham this summer and will be 100% focused on helping the team achieve success. #COYS pic.twitter.com/uTN78tHlk1
অথচ গত মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যার কারণে ম্যানচেস্টার সিটি তাকে কেনার আগ্রহ প্রকাশ করে।
কিন্তু স্পার্স কর্তৃপক্ষ কিছুতেই ছাড়তে চায়নি তাদের ক্লাবের সবচেয়ে বড় তারকাকে। এমনকি সিটির কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও নয়।
ইত্তেফাক/টিএ