রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৮) ও সাউথ স্টেট ১১১ এলাকার মৃত খালেক শেখের ছেলে রাকিব উদ্দিন (৪০)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, রাত ১২টার দিকে দুই যুবক কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় কলেজ মোড় এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএএম