আগৈলঝাড়ায় সংস্কার হয়নি আয়রন ব্রিজ

আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ সীমান্ত ও উজিরপুর উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত দুই উপজেলার মানুষের সংযোগকারী আয়রন ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ফলে বন্ধ রয়েছে দুই উপজেলার স্বাভাবিক যোগাযোগ। স্থানীয়রা জানায়, ৩০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পাঁচ-ছয় বছর পরেই ব্রিজের স্লাব ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। থানেশ্বরকাঠি গ্রামের আউয়াল হাওলাদার জানান, কবে ব্রিজটি সংস্কার হবে—তা কেউই বলতে পারছে না। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ব্রিজটি তিনি দেখেননি। সরেজমিনে দেখে গুরুত্বপূর্ণ হলে তা নির্মাণ বা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।