পদ্মায় ট্রলারডুবি

খোঁজ মেলেনি দুই শিক্ষকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের পদ্মায় বুধবার সন্ধ্যায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান মেলেনি এখনো। তাদের খোঁজ পেতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক টিম ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিস দল। নিখোঁজ দুই শিক্ষক হলেন সারদা সুন্দরী বালিক উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক আলমগীর হোসেন।

বেঁচে যাওয়া অন্য দুই শিক্ষক জানান, বুধবার বিকালে তারা নৌভ্রমণে বের হন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় ট্রলারটি সিঅ্যান্ডবি ঘাট এলাকার ৩ নম্বর জেটির সামনে গেলে ট্রলারের ইঞ্জিন বিকল হয়। এসময় পদ্মার তীব্র সে াতে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় তাদের মধ্যে থেকে ১৩ জন শিক্ষক ও নৌকার মাঝিসহ ১৪ জন বেঁচে গেলেও দুই শিক্ষক নিখোঁজ থাকেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শিপলু জানান, ফরিদপুর ও মানিকগঞ্জ থেকে ডুবুরির দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে।