পটুয়াখালীর দুমকিতে জনতা ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের আর্থিক সহায়তায় (কোভিড-১৯) মহামারি প্রাদুর্ভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থদের মধ্যে বৃহস্পতিবার আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শতাধিক পরিবারের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের মহাব্যবস্থাপক ও আজিজ আহম্মেদ কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক, প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।