গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর পূবাইল মাজুখান রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিক (৪৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার পানহাটা গ্রামের সোয়েব আলী ফকিরের ছেলে। তিনি মাজুখান এলাকার হামিদুল্লাহ মিয়াবাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।