ওসমানীনগর ও বালাগঞ্জের ইমামদের নিয়ে পুষ্টি সতেজীকরণ কর্মশালা

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

‘বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ এই প্রতিপাদ্য নিয়ে আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ও সামাজিক নেতাদের পুষ্টি বিষয়ক সতেজীকরণ প্রশিক্ষণ। ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ফিস, আইডিই, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরি সহায়তায় সূচনা কর্মসূচির আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে গ্রামীণ জনপদের পুষ্টির উন্নয়নে কাজের ধারাবাহিকতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উমরপুর ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া। বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজ ও ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক প্রশিক্ষণ কর্মশালায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকসহ সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।

পৃথক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আরডিআরএস এর সূচনা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মো. মিজানূলক হক, উমরপুর ইউপি সচিব মারতি নন্দন দাম, প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের অতি দরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি উন্নয়নের মাধ্যমে  নারী-কিশোরীদের ক্ষমতায়ন, জ্ঞান, দক্ষতা বৃদ্ধি ও স্থিতিশীল জীবাকায়নের মাধ্যমে অর্থনৈতিক বাধা অতিক্রমে সূচনা প্রকল্পের অগ্রগতি ও পুষ্টিবিষয়ক বিভিন্ন বিষয়াবলি তুলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সূচনা’ প্রকল্পের নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার,ঝন্টু লাল পাল। উপস্থিত ছিলেন প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী হুমায়ুন কবির, নজরুল ইসলাম ও মেকমো নোমান মিয়া ও শফিকুল ইসলামসহ অনেকে।