টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নে যৌতুকের জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক সন্তানের মা কলি আক্তার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দেওয়া হয়। টঙ্গিবাড়ী থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধীপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির শামসুল দেওয়ানের ছেলে জামাল দেওয়ানের সঙ্গে দুই বছর পূর্বে কলি আক্তারের বিয়ে হয়। এরপর থেকে জামান দেওয়ান ও তার পরিবার যৌতুক দাবি করে এসেছিল। তাই মেয়ের সুখের কথা চিন্তা করে কলি আক্তারের বাবা জামান দেওয়ানকে ১ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু এতেও মন ভরেনি তার।