রাজধানীর লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভেতরের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লতা আক্তার (১১) ও রাজিয়া (১০) নামের ভাসমান দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় লতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ২টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাজিয়াকে আজিমপুরের ম্যাটারনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লতার মা মুক্তা বেগম জানান, তিনি আজিমপুরে ভিক্ষা করছিলেন। ওরা কয়েক জন লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের ঐ পুকুরে গোসল করতে যায়। সে সময় লতা পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।