গোড়াই-সখীপুর সড়কে খানাখন্দ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরের গোড়াই-সখীপুর সড়ক খানাখন্দে বেহাল। একটু বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা। বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুরুল কাদের বাবুল বলেন, সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশের বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ ব্যাপারে সওজ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী মো. এনামুল কবির বলেন, অতিবৃষ্টি ও সড়ক দিয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে সড়কের বেশ কিছু অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।