গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় শিশুদের খেলাধুলা ও চিত্তবিনোদনের জন্য তিনটি মিনি পার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার গোপালগঞ্জ শহরের তেঘরিয়া, বাকচিবাড়ী ও মাঝিগাতী ইউনিয়নে পার্ক তিনটির উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি প্রত্যেকটি পার্কে একটি করে বকুল গাছের চারা রোপণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সরকারি জায়গা উদ্ধার করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারি অর্থায়নে তিনটি পার্ক করে দেওয়া হয়েছে। এখানে শিশু-কিশোরসহ এলাকার মানুষের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।