‘বাহার’

 

দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে তুর্কি ধারাবাহিক ‘বাহার’। গল্পে দেখা যাবে, যখন সার্পের কাছে বাহারের অধ্যায় এক করুণ অতীত, বাহারকে তখন হয়ে উঠতে হয় জীবণ যুদ্ধের এক লরাকু যোদ্ধা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে শরীরে কঠিন রোগ নিয়েও চলছে তার নিরন্তন জয়ী হওয়ার চেষ্টা। এদিকে অজানা এক আক্ষেপ আর অনুশোচনায় জর্জরিত সার্প নিজেকে সামনে এগিয়ে নিতে গিয়েও বারবার বিবেকের কাছে পরাজিত হয়। ঠিক এমন সময়ে তার দেখা হয় শিরিনের সঙ্গে। এরপর আড়াল থেকে সুয়াত আর পিরিলের কথোপকথন শুনে সার্পের মনে জন্মায় এক নতুন প্রশ্ন। অন্যদিকে সার্পের সব অতীততে মাটি চাপা দিয়ে নিজের স্বামী সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি জমাতে ব্যস্ত পিরিল। এখন কী করবে সার্প? মনের সব প্রশ্নের উত্তর খুঁজে বের করবে ? নাকি অতীতের কষ্ট বুকে চেপে সামনে এগিয়ে যাবে?