তা র কা ব চ ন

এটা তো আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। অবশেষে হয়েছে। এর সঙ্গে থাকতে পারাটা অনেক বড় আনন্দের ব্যাপার। সেলিম ভাই, মিশা ভাইসহ অনেক গুণীজন এখানে আছেন। তাদের সঙ্গে থাকতে পেরেও আমার ভালো লাগছে। মিটিংয়ের পরই আমরা বুঝতে পারব কে, কীভাবে এখানে কাজ করব। আশা করি সবাই মিলিত হয়ে ভালো কিছু করতে পারব। চেষ্টা করব শিল্পীদের কল্যাণে কাজ করতে।

 

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা

 

বর্তমানে একটি ওয়েব সিরিজের শুটিং করছি। চরিত্র নির্বাচন বা নিজেকে ভাঙতে আমাকে কিছুই করতে হচ্ছে না। পরিচালকরাই প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রের প্রস্তাব নিয়ে আসেন। তারা আমার ওপর ভরসা রাখছেন, আমি তাদের ভরসার ব্যাপারটা মাথায় নিয়েই কাজ করছি। আর আপাতত নতুন সিনেমার খবর নেই। তবে সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি।

 

অভিনয়ে নিজের চরিত্র নির্বাচন ও পরিচালকদের আস্থা প্রসঙ্গে

অভিনেতা শ্যামল মাওলা