শিক্ষাবৃত্তি ও রেশনিং চালুসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও রেশনিং চালুসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচি পালন হয়। সংগঠনের সহ-সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, তুষার সেন, প্রীতিলতা ব্রিগেডের জেলা আহ্বায়ক মৌসুমি শর্মা, মহানগর ছাত্র ইউনিয়ন যুগ্ম-আহ্বায়ক উল্লাস মালী, বি এম কলেজ শিক্ষার্থী মৃনাল দে, বরিশাল কলেজ শিক্ষার্থী শর্মি ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সব শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও হেলথকার্ড প্রদান করতে হবে। করোনা চলাকালীন বেতন-ফি মওকুফ করে সেশনজট নিরসনে পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে শিক্ষাবৃত্তি ও রেশনিং চালু করে ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান বক্তারা।