রূপপুর বিদ্যুত্ প্রকল্পে আরো কর ছাড়

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পে আরো কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কেন্দ্রের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মওকুফের পর এবার কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের জন্য আমদানি করা পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশে প্রযোজ্য সব ধরনের শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে কোম্পানির বিলগুলোতে প্রযোজ্য উেস আয়কর থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়। এই কর ছাড়ের পর প্রকল্পের সার্বিক খরচ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (কাস্টমস ও মূল্য সংযোজন কর) সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সর্বশেষ কর ছাড়ের এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট এই প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রকল্পের জন্য শুল্ক-কর ছাড়ে আনা যন্ত্রপাতি ব্যবহার করে ছয় মাসের মধ্যে আবার ফেরত বা বিদেশে রপ্তানি করা যাবে। তবে এ ধরনের পণ্যের তালিকা আমদানির আগেই অনুমোদন করিয়ে নিতে হবে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে আমদানিকৃত পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বা পুনঃ রপ্তানির শর্তে সাময়িকভাবে আমদানি করা যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্যের ওপর আরোপিত সব আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, নিয়ন্ত্রক কর, আগাম কর এবং সম্পূরক শুল্ক হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হলো।

এই আগাম কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের বিপরীতে দেওয়া শর্তগুলো হলো— আমদানি ও রপ্তানি করা পণ্যের আমদানিকারক হবে রাশিয়ার জয়েন্ট স্টক কোম্পানি ফেডারেল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড হাই-টেকনোলজি স্পেশাল সাইন্টিফিক অ্যান্ড প্রডাকশন এন্টারপ্রাইজ এলিরন কিংবা তাদের নিয়োজিত প্রত্যক্ষ সহ-ঠিকাদার। প্রকল্প পরিচালক প্রত্যায়িত চালান অনুযায়ী বিল ও প্যাকিং লিস্টের সঙ্গে আমদানি করা পণ্য শুধু উক্ত প্রকল্প কাজে ব্যবহার করা হবে। এগুলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বা সমমানের সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালকের নিয়ম অনুযায়ী প্রত্যয়নপত্র কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

পাশাপাশি বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন কোনো পণ্য যেমন :অফিস সরঞ্জামাদি উচ্চ ক্ষমতার এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, লাইট ও ফিটিংস, সিডান কার, পিক-আপ, জিপ, স্টেশন ওয়াগন, মাইক্রোবাস ও গৃহস্থালি পণ্যসহ অন্যান্য পণ্য অব্যাহতি পাবে না। অব্যাহতিপ্রাপ্ত আমদানিকৃত পণ্য এনবিআরের অনুমতি ছাড়া বিক্রয়, হস্তান্তর বা অন্যভাবে নিষ্পত্তি করা যাবে না।  বর্তমান সরকারের টানা তিন মেয়াদের মধ্যে প্রথম মেয়াদে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনের জন্য আগের উদ্যোগ সক্রিয় করে তোলা হয়। বিদ্যুেকন্দ্রটি নির্মাণে খরচ হবে প্রায় ১ লাখ ১ হাজার ৩০০ কোটি টাকা। স্বল্প সুদে এই অর্থের সিংহভাগেরই ঋণ দেবে রাশিয়া। কেন্দ্রটির জীবনসীমা হবে ৫০ বছর।