রাজধানীর ধানমন্ডি লেকপাড়ভিত্তিক সংগঠন ‘সুস্থ জীবন’ নিজেদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে গতকাল ‘সুস্থ জীবন কর্নারে’ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঐ এলাকার তিন শতাধিক দুস্থ প্রতিবন্ধী নর-নারীকে জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, দুই কেজি আলু, একটি শাড়ি বা লুঙ্গি, দুটি করে মাস্ক এবং ১০০ টাকা নগদ সহায়তা দান করে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সামছুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনয় শিল্পী দিলারা জামান। সংগঠনের সাধারণ সম্পাদক মজুমদার গ্রুপের এমডি চিত্ত মজুমদার, সদস্য ও ব্যবসায়ী জি এল ভৌমিক, সদস্য ও ব্যবসায়ী অলি উল্ল্যাহসহ অন্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি