চট্টগ্রামে কমেছে করোনায় শনাক্ত ও মৃত্যু

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমেছে। এ সময় নতুন ১৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১১ শতাংশ। ভাইরাসটিতে আক্রান্ত ২ জন মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ, ফৌজদারহাট বিআইটিআইডিসহ নগরীর নয়টি ল্যাবে চট্টগ্রাম জেলার ১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ১৮৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৪০ জন এবং তেরো উপজেলার ৭৩ জন। ফলে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৮ হাজার ৭২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় গ্রামের দুই জনের মৃত্যু হয়। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২১১ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৬৭৯ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬৯ হাজার ৬১৮ জনে উন্নীত হলো।

ইত্তেফাক/এমআর