দেশ ছেড়ে যাওয়ার সময় আফগান নারী চলচ্চিত্র নির্মাতার আবেগঘন স্ট্যাটাস

তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর থেকেই দেশটি ছেড়ে চলে যাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। তাদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা, ফটোসাংবাদিক ও গল্পকারের সংখ্যাই বেশি। জন্মভূমি ছাড়ার সময় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। যার কিছু কিছু ভাইরালও হয়েছে। তেমনই একটি রোয়া হায়দারি স্ট্যাটাস। খবর উওন নিউজ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roya Heydari (@roya_heydari)

এই চলচ্চিত্র নির্মাতা, ফটোসাংবাদিক ও গল্পকার তার ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে বলেন, নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।

আরও বলেন, ‘আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি- বিদায় জন্মভূমি। আবার দেখা হবে।’

ইত্তেফাক/টিআর