মো.আল শাহরিয়ার সৌরভ
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা
রাসায়নিক বন্ধন
(Chemical Bond)
প্রশ্ন-১। রাসায়নিক বন্ধন কী?
উত্তর:যে আকর্ষণ শক্তির বলে অণুতে বিদ্যমান পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে।
প্রশ্ন-২। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর:কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে।
প্রশ্ন-৩। আয়নিক বন্ধন কাকে বলে?
উত্তর:ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে স্থির বৈদ্যুতিক বল দ্বারা যৌগের বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।
প্রশ্ন-৪। সমযোজী বন্ধন কাকে বলে?
উত্তর: সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে।
প্রশ্ন-৫। পোলারিটি কী?
উত্তর:সমযোজী যৌগের অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িত্ ঋণাত্মকতার পার্থক্য ঘটলে অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলারিটি বলে।
প্রশ্ন-৬। চিনির রাসায়নিক সংকেত লিখ?
উত্তর:চিনির রাসায়নিক সংকেত হলো C6H22O11
প্রশ্ন-৭। অষ্টকের নিয়মটি লেখো।
উত্তর:বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে।