স্প্রেডশিট এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো, নুরুল হক, প্রভাষক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

প্রশ্ন:স্প্রেডশিট প্রোগ্রাম কী? স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায় লিখ।

স্প্রেডশিট প্রোগ্রাম:

স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ কাজটি সহজ ও সুন্দরভাবে করা যায়।

স্প্রেডশিট ব্যবহারের সুবিধা:

স্প্রেডশিট ব্যবহার করে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়:

দৈনন্দিন হিসাব সংরক্ষণ এবং বিশ্লেষণ করা যায়।

হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।

# সময় অপচয় রোধ করা যায়।

# প্রতিবেদন করা যায়।

# তথ্য সংরক্ষণ করা যায়।

উত্পাদন ব্যবস্থাপনা করা যায়।

#  বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করা যায়।

#  তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।

#  সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা করা যায়।

প্রশ্ন:বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখ।

হ্যাকার সম্প্রদায় নিজেদেরকে বিভিন্ন দলে ভাগ করে থাকে। তার মধ্যে বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায়  হলো:-

# হোয়াইট হ্যাট হ্যাকার

# ব্ল্যাক হ্যাট হ্যাকার

#  গ্রে হ্যাট হ্যাকার

হোয়াইট হ্যাট হ্যাকার:যে সকল হ্যাকার কোনো সিস্টেমের উন্নতির জন্য উক্ত সিস্টেমের নিরাপত্তা ত্রুটিসমুহ খুঁজে বের করে তাকে এথিকেল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার বলে।

ব্ল্যাক হ্যাট হ্যাকার:ব্ল্যাক হ্যাট হ্যাকার এর কাজ হচ্ছে অবৈধভাবে কোন ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করে অসত্ উদ্দেশ্য সাধন করে। এজন্য এদেরকে আনএথিকেল হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে।

গ্রে হ্যাট হ্যাকার:গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্ল্যাক হ্যাট হ্যাকার এর মাঝামাঝি পর্যায়ভুক্ত। এই ধরনের হ্যাকাররা কখনও হ্যাকিং করে ভালো করার উদ্দেশ্যে আবার কখনও কখনও হ্যাকিং করে থাকে ব্যবহারকারীর ক্ষতি সাধন করার জন্য।

প্রশ্ন:মডেম কী? এর প্রয়োজনীয়তা লিখ।

মডেম:Modulation শব্দের ‘Mo’ এবং  Demodulation শব্দের  ‘ Dem’ নিয়ে           ‘Modem ’ শব্দটি গঠিত হয়েছে। মডেম হচ্ছে একটি বৈদ্যুতিক  ডিভাইস যা নেটওয়ার্কিং তথ্যাবলি আদান-প্রদানের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রয়োজনীয়তা:Modem Modulation এবং  Demodulation কার্য দু’টি সম্পাদন করে থাকে। ডিজিটাল সংকেতকে এ্যানালগ সংকেতে রূপান্তর করাকে Modulation এবং এ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করাকে Demodulation বলে। এ কাজ ২টি মডেমের মাধ্যমে সম্পাদিত হয়। যখন কম্পিউটার হতে ইনফরমেশন  Modem এ যায় তখন এটি ডিজিটাল সংকেতকে এ্যানালগ সংকেতে রূপান্তর করে। আবার যখন রূপান্তরিত এ্যানালগ সংকেত অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত Modem এ পৌঁছে তখন তা আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এভাবেই দুটি কম্পিউটারের মধ্যে Modem এর সাহায্যে যোগাযোগ স্থাপন করা যায়। মডেম টেলিফোন লাইন, Co-axical ক্যাবল, ফাইবার অপটিক্স ইত্যাদির মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে।