একটা সময় অনেক বেশি কাজ করেছি। কিন্তু গত কয়েক বছর ধরে কাজের সংখ্যা যেমন কমিয়েছি তেমনি মানসম্মত কাজের দিকেও জোর দিয়েছি বেশি। একটু ডিফারেন্ট ও ভালো কিছু পেলেই তবে সেটা করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় ভালো কিছু কাজ করছি। এখন কাজের অনেক মাধ্যম তৈরি হওয়ায় ব্যস্ততা বেড়েছে। তবে বরাবরই নতুন গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছি। যারা সাম্প্রতিক সময়ে আমার কাজগুলো দেখছেন তারা জানেন কেমন ধরনের গল্পে কাজ করছি।
গল্প ও চরিত্রের দিকে বেশি মনোযোগী হওয়া প্রসঙ্গে অভিনেতা সজল