দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় মারা যান তিনি। বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরান ঢাকার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী বলেন, ‘ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ফলে তিনি কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল বাসায়। আজ সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।’
বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। এ বছর বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। এর আগে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি।
ইত্তেফাক/এএএম