বিএন কলেজের শিক্ষার্থীদের ফরম পূরণের দাবি

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

এইচএসসির ফরম পূরণের দাবিতে মানববন্ধন করেছে গাংনীর বিএন কলেজের পরীক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে গাংনী-কাথুলী সড়কের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ সময় শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম ও প্রভাষক ইজারুল ইসলামসহ শিক্ষার্থীরা। জানা যায়, কলেজ কোড নিয়ে জটিলতায় ঐ কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারছে না। ৩০ আগস্ট ফরম পূরণের শেষ দিন। পরীক্ষার্থীরা কোনো উপায় না পেয়ে মানববন্ধন করেছে।