মির্জাপুরে নদীভাঙনে সড়কে ধস

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে লৌহজং নদীর তীব্র স্রোতে চুকুরিয়া-পাকুল্যা সড়ক ধসে পড়ছে। এতে সড়কটি বিলীনের হুমকিতে পড়ায় বিপাকে পড়েছেন সাত গ্রামের মানুষ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব জানান, চলতি বর্ষায় পাকা সড়কটি ধসে পড়ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, সড়কের পাশে নদীভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণ না হওয়ায় পুরো সড়ক নদীতে বিলীন হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সড়কটি রক্ষার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই গাইড বাঁধ নির্মাণ করা হবে।