ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘিওর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। আরো বক্তব্য রাখেন :জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।