ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঞা, এনডিসি গতকাল শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে বিএসইসির সচিব এ কে এম আনোয়ার মোর্শেদ এবং জনসংযোগ কর্মকর্তা আলাউদ্দীন মৃধা উপস্থিত ছিলেন। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করেন। বিএসইসি বঙ্গবন্ধুর সৃষ্টি। বিজ্ঞপ্তি