রাশিদা বানু রানু
রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশিদা বানু রানু (৮৫) শনিবার ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে রেখে গেছেন। মরহুমার স্বামী মরহুম জিয়াউর রহমান ছিলেন কশবামাজাইল ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। শনিবার বাদ-আসর পাংশার কশবামাজাইলের বিশ্বাস বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।