দার্জিলিং এ আবার টয় ট্রেন সেবা চালু হলো

প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগস্টে আবার চালু হয়েছে দার্জিলিংয়ে টয় ট্রেন। জানা গিয়েছে, আপাতত দার্জিলিং থেকে ঘুম হয়ে দার্জিলিং যাবে টয় ট্রেন। প্রতিদিন ছয়টি জয় রাইড চলবে।

এর মধ্যে বাতানুকূল কোচ যেমন থাকছে, তেমনই নতুন ভিস্তাডোম কোচও থাকবে। অন্যান্য ট্রেনের মতোই এই জয় রাইডের টিকিট বুকও অনলাইনে করতে পারবেন আগ্রহী পর্যটকরা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল টয় ট্রেন সেবা। মাঝখানে চালু হয়েছিল বটে, তবে তা বন্ধ করে দেওয়া হয়। নতুন করে জয়রাইড চালু করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা সকলেই। সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, করোনা টিকার ডাবল ডোজ বা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখালেই পাহাড়ে যেতে পারবেন পর্যটকরা।

ইত্তেফাক/এফএস